October 3, 2026, 6:55 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ৪ স্কুলছাত্রীর নিহত

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  কুষ্টিয়ায় মাইক্রোবাসচাপায় ৪ স্কুলছাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে খোকসার শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— দুই বোন মারিয়া (১২) ও তানজিলা (১১) আর তাদের সহপাঠী মিম (১২) ও বিথি (১২)। নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে, দুই বোন মারিয়া ও তানজিলা পালন শেখের মেয়ে ও বিথি হেলাল উদ্দিনের মেয়ে। তাদের পরিবারে ও পুরো এলাকায় শোকের মাতম চলছে।

জানা গেছে, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে পবিত্র কোরআন পড়া শেষে শিশু শিক্ষার্থীরা দলবেঁধে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে সড়ক পার হবার সময় কুষ্টিয়া অভিমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তানজিলা ও বিথি মারা যায়। আহত ফাতেমা ও মারিয়াকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত তানজিলার বোন মারিয়ারও মৃত্যু হয়। আহত ফাতেমার অবস্থাও গুরুতর বলে জানান চিকিৎসক।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ জানিয়েছেন, মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page