August 4, 2026, 7:33 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ১০-১২টি রিকশাভ্যানকে ধাক্কা দিলে দুজন নিহত হন। আহত হন আরও ৩ জন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের মাছ হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান একজন বৃদ্ধ এবং আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাভার্ড ভ্যানটি জব্দ করার পাশাপাশি এর চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলো, রানীগঞ্জ বাজারে খুচরা মাছ ব্যবসায়ী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র আব্দুল গফফার হোসেন (৬৮)। তাকে দুর্ঘটনা কবলিত স্থান থেকে হাসপাতালে আনার পথেই মারা যায়। অপর নিহত হলো দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কেচগ্রামের ওমর আলীর পুত্র মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫০)। তাকে হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আহতরা হলো হাকিমপুর উপজেলার ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র আল আমিন (৩৫) ও একই উপজেলার কাদিপুর গ্রামের মহিউদ্দিনের পুত্র এনামুল (৫০), নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া (বারুনী) গ্রামের সিরাজুল ইসলামের পুত্র গোলাম মোস্তফা (৩৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান দিনাজপুর গামী একটি কাভার্ড ভ্যান দ্রুতগামীতে এসে রানীগঞ্জ বাজারে মাছের আরতের পাশে দাড়িয়ে থাকা ৮ টি অটোভ্যানে ধাক্কা দিলে ভ্যানগুলি দুমড়ে মুচড়ে কাভার্ড ভ্যানরে নিচে ডুকে যায়। এ সময় ভ্যানে থাকা নিহত ও আহতরা ভ্যানে বসা অবস্থায় ছিলো।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page