October 3, 2026, 6:54 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ইজিবাইক চোর আটক

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  নড়াইল জেলায় বাড়ি শাহাজালাল চোর ইজিবাইক বিক্রি করতে এসে ভাংড়ীর ব্যবসায়ী সাহেব আলীর কাছে বিক্রয় করতে এসে ভায়নামোড় মাগুরা এসে হাতে নাতে ধরা পড়েছে। সাথে থাকা নাহিদ পালিয়েছে তার বাড়িও নড়াইল। সে লিটন নামে মাগুরা জেলায় বাড়ি কিছু দিন পূর্বে তাকে অজ্ঞান করে তার কাছে নাহিদ ও শাহজালাল ইজিবাইক ছিনতাই করে ছিলো।

সোমবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১ টার সময় মাগুরা সদর থানা অভিযোগ সূত্রে জানা যায়,

মোঃ লিটন মিয়া (৪০), পিতা-সাখাওয়াত হোসেন, সাং-কুকনা, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা, পেশায় একজন ইজিবাইক চালক। প্রতিদিনের ন্যায় লিটন মিয়া  তিন চাকা বিশিষ্ট ব্যাটারি চালিত পাতা রংয়ের ইজিবাইক নিয়ে ভাড়া চালানোর উদ্দেশ্যে বাড়ী হতে বের হয়ে গত ইং-০৯/০৯/২০২৪ তারিখ বেলা ১০ টার সময় ভায়না মোড়ে অবস্থান করছিলো। ঐ সময় অজ্ঞাতনামা ২ জন লোক (শাহাজালাল ও নাহিদ) এসে বেরইল পলিতা বাজারে যাবে বলে ভাড়া ঠিক করে। লিটন মিয়া লোক ২ জনকে তার ইজিবাইকে উঠায়ে বাহারবাগ শ্বশান ঘাটে বেলা ১১ টার সময় পৌঁছালে তার মাথায় ঝিম ঝিম ভাব আসে। তখন অজ্ঞাতনামা ২ জন তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে তার ১ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি চুরি করে নিয়ে চলে যায়। অজ্ঞাতনামা বিবাদীদ্বয় কৌশলে তাকে চেতনা নাশক দ্রব্য দিয়ে সেন্সলেচ করে তার ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের লোকজনের সহায়তায় লিটন মিয়া মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে সামান্য সুস্থ হয়ে লিটন মিয়া সহ তার নিকটতম লোকজন মিলে অনেক খোঁজাখুঁজি করে চুরি যাওয়া ইজিবাইক সহ ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা সংগ্রহে ব্যর্থ হয়ে স্থানীয়ভাবে আলাপ- আলোচনা করে মাগুরা সদর থানায় অভিযোগ দায়ের করে।

লিটন মিয়া জানান, আমার ইজিবাইক ছিনতাই করার সময় শাহজালাল ও নাহিদ ছিলো। আজ আমি তাদেরকে চিনতে পারছি এবং এই ইজিবাইক চোরদের বিষয়টি পুলিশের তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করুক। আর আমার ছিনতাই হওয়া ইজিবাইকটি ফেরত পেতে মাগুরা সদর থানার পুলিশের সহায়তা কামনা করছি।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page