September 16, 2026, 6:26 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ইরেসপো’র  উদ্যোগে কিশোরীদের সচেতনতামুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে  দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপোর) উদ্যোগে কিশোরীদের সচেতনতামুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কিশোরীদের সচেতনতামুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ ফারজানা নাজনীন শাম্মী, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার আব্দুল্লা আল মামুন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) প্রমেট চন্দ্র বর্মন প্রমুখ।

পরে কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page