October 27, 2026, 1:45 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতামূলক সভা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভোলা,র দৌলতখান উপজেলায় আজ আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বাস্তবায়নে সচেতনতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার পাতার খাল মাছঘাট এলাকায় স্থানীয় মৎস্য বিভাগ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা  ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলীপ কুমার সাহা।
দৌলতখান  উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিয়তি রানী কৈরির  সভাপতিত্বে  এ সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সামসু মাঝি, উপজেলা ক্ষুদ্র  মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. কাসেম মাঝি প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত  মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ চলবে।
সভায় জেলে, মৎস্যজীবী, আড়ৎদার, মৎস্যজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page