August 4, 2026, 7:15 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী গ্রেফতার ; ১০ লাখ টাকা ও ডলার উদ্ধার 

বশির আলমামুন, চট্টগ্রাম : নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলূগের সাধারন সম্পাদক একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নগরের খুলশী এলাকার বাসা থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, ২ হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। একরামুল করিম চৌধুরীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page