August 4, 2026, 6:14 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে চাচি শাশুড়িকে হত্যার অভিযোগে জামাই আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরাজগঞ্জের এনায়েতপুর থানার নওহাটা চরে এক বৃদ্ধাকে ৪ টুকরো করে হত্যা করা হয়েছে। নিহত মনোয়ারা খাতুন মনো (৬০) গ্রামের মৃত শান্তা শেখের স্ত্রী।

বৃহস্পতিবার সকালে উদ্ধার কৃত লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই সুলতান মাহমুদ জানান, নওহাটার জাকারিয়া হোসেন কয়েক বছর আগেও একটি বিয়ে করেছিল। সেখানে বনিবনা না হওয়ায় সে বউকে তালাক দিয়ে নিহত মনোয়ারা খাতুনের দেবর বয়ান আলীর মেয়ে তাছলিমাকে বিয়ের কথা হয়। তখন মনোয়ারা বেগম বিয়েতে অসম্মতি প্রকাশ করেন। তার পরও ২ বছর আগে বিয়ে হয়।

এরপর হঠাৎ করে বুধবার বিকেলে সকলের অজান্তে বৃদ্ধা মনোয়ারা খাতুন চরের বাড়ির ঘরে অবস্থানকালে তাকে মাছ কাটা দা দিয়ে কুপিয়ে দুই হাত, মাথা, দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যা করে। এরপর তা বস্তায় ভরে ঘরে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরনে থাকা শার্টে রক্তমাখা দেখে গোসাইবাড়ি চর থেকে জনগন আটক করে। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্গম চরটি থেকে বৃহস্পতিবার সকালে লাশসহ আটককৃতকে ধরে থানায় নিয়ে আসে।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানান, স্থানীয়রা দাবি করেছে ঘাতক জাকারিয়া মানসিক বিকারগ্রস্ত হওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page