August 4, 2026, 6:15 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের টিউবওয়েলপাড় ত্রিমোড়ে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর শহরের নয়াপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান (৫৫), মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া এলাকার অটোরিকশাচালক রোকন মাহমুদ (৪৫) ও একই উপজেলার শেখ সাদি এলাকার আব্দুল মালেক (৫০)।

জানা গেছে, সকালে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুর শহরে আসছিল। অটোরিকশাটি শহরের টিউবওয়েল পাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে অটোরিকশাচালক রোকন মাহমুদ ঘটনাস্থলেই নিহত হন। জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আব্দুল মালেক মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোস্তাফিজুর রহমান।

জামালপুর সদর থানার ওসি ফয়সাল মো. আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা যায়নি। অটোরিকশাটি থানায় আনা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page