August 18, 2026, 8:39 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সভাপতির পদত্যাগের দাবীতে  চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে বিক্ষোভ ; পদ ছাড়লেন চার কর্মকর্তা

 
বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর পদত্যাগ, প্রভিডেন্ট ফান্ডের হিসাব ও নানা দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীরা।
এ সময় তারা ১৪ দফা দাবি তুলে ধরেন এবং এসব দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে, আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা, এক পরিচালকসহ চার জন।
শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনে এ বিক্ষোভে যোগ দেন বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
বিক্ষোভর কর্মচারীরা জানান, অবৈধভাবে সভাপদি পদে বসে জাহাঙ্গীর চৌধুরী তার আত্মীয়স্বজনদের ভালো ভালো পদে বসিয়েছেন। তার ভাতিজাদের কাউকে এডমিন অফিসার কাউকে অ্যাকাউন্ট অফিসারের দায়িত্ব দিয়েছেন বৈষম্য করে। যতক্ষণ পর্যন্ত জাহাঙ্গীর চৌধুরী প্রভিডেন্ট ফান্ডের ৩১ কোটি টাকার হিসাব দিবে না ততক্ষণ রোগীদের কষ্ট না দিয়েই আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাব।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আন্দোলনের মুখে এইদিন হাসপাতালের এক পরিচালকসহ চারজন কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হন। তারা হলেন—প্রধান প্রশাসনিক কর্মকর্তা আমান উল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মো. মোজাম্মেল, প্রধান নীরিক্ষা কর্মকর্তা ইয়াছিন চৌধুরী এবং পরিচালক নওশাদ আজগর চৌধুরী।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page