October 3, 2026, 5:30 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় পুকুরপাড় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো গ্রামে পুকুর পাড় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার  বেলা ১১টার দিকে এ দম্পতির মরদেহ উদ্ধার করে মান্দা থানা পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

নিহতরা হলে- ওই গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি আরও বলেন, আতাউর হোসেন পেশায় একজন শ্রমজীবী মানুষ। গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল বলে প্রতিবেশীরা জানান। পরে মধ্যরাতে এই দম্পত্তির ১০ বছরের এক মেয়ের কান্নার শব্দ পায় প্রতিবেশীরা। ঘরে গিয়ে দেখে তারা কেউ নেই, পরে খুঁজাখুঁজি করে পশ্চিমপাড়া পুকুর পাড় থেকে আতাউর এবং ময়িনুল আক্তারের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মুনছুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটেও এ ধরনের আভাস পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page