October 3, 2026, 5:30 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে নিজ শয়নকক্ষ হতে ফজিলত বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বাসিন্দা। তার বাড়ি নদীতে ভাঙার পর থেকে পার্শ্ববর্তী পাঁচগাও ইউনিয়নের মধ্য খলাগাঁও গ্রামে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ফজিলত বেগমের ছেলে ফজল বলেন, প্রতিদিনের মতো আজও (রোববার) সকালে কাজের উদ্দেশ্যে আমি বাড়ি হতে বের হই। হঠাৎ আমার স্ত্রী ফোন করে জানায় মা মারা গেছেন। পরে বাড়িতে এসে দেখি কে বা কারা আমার মাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। মায়ের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঁচড় লেগে আছে এবং তার পেটে কুপিয়ে রক্তাক্ত করে রেখেছে।

তিনি আরও বলেন, ওই বাড়িতে মা একাই থাকতেন। তবে এর আগে মায়ের কাছে কারা যেন টাকা চেয়েছিল, কিন্তু মা টাকা না দেওয়ায় মাকে গালাগালি করছিল। তখন তাদের নাম জানতে চাইলে মা তাদের নাম বলেনি। আমার মনে হচ্ছে তারাই আমার মাকে খুন করেছে।

এ বিষয়ে টংগিবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধা রাস্তার পাশের একটি ঘরে একাই বসবাস করতেন। তার ছেলে-মেয়েরা অন্যত্র বসবাস করেন। বৃদ্ধার স্বামীও তার সঙ্গে থাকতেন না। রাতের আঁধারে কেউ তাকে কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। তার শরীরে রক্তাক্ত জখম রয়েছে। মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page