August 28, 2026, 5:40 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কৃতি সন্তান মনিরুজ্জামান সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কৃতি সন্তান মনিরুজ্জামান লিংকন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী শেষে স্থানীয় বারে ২০০২ সালে আইনপেশা শুরু করেন। পরবর্তীতে ২০১৩ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইনজীবী হিসাবে আইন পেশায় যুক্ত হন। হাইকোর্টের আইনজীবী হিসাবে তিনি জনগুরুত্বপুর্ন একাধিক মামলা পরিচালনা করেন।
বেবি ফুড, পিএইচডি জালিয়াতি, পথ শিশু পুর্নবাসনসহ একাধিক মামলা তিনি সফলভাবে পরিচালনা করেছেন। তিনি মানবাধিকার ও গুম বিষয়ক বিসিন সপ ও সেমিনারে অংশ গ্রহন করে পুরস্কৃত হয়েছেন।
সম্প্রতি তিনি সর্বোচ্চবিচারালয় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হয়েছেন। তার এ অর্জনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page