October 3, 2026, 4:44 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক

স্টাফ রিপোর্টার : ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হয়েছে সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
৭ অক্টোবর সোমবার সকালে বিজিবির সদস্যরা সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে মহেশপুর থানায় সোপর্দ করে। পরে বিকাল সাড়ে ৪টার সময় থানা পুলিশ সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে মহেশপুর আদালতে প্রেরণ করেন।

মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্টেট আদালতের বিচারক মোঃ রিয়াদ হাসানের আদালতে জামিনের আবেদন করেন সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দর আইনজীবি জিয়াউর রহমান ও আরিফুজ্জামান টুকু। বিচারক তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, রোববার রাত ৮টার দিকে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মহেশপুর ৫৮ বিজিবির শ্রীনাথপুর ক্যাম্পের সদস্যরা সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে আটক করে।
নারায়ন চন্দ্র চন্দ খুলনা ৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনের এমপি ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page