April 11, 2026, 9:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ২১ কোটি টাকা মূল্যের তিমি মাছের বমি উদ্ধার ; ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করেছে। পাচারের সঙ্গে জড়িত সেন্টমার্টিন ইউনিয়নের নির আহমদের ছেলে শামসুল আলমকে (৩৫) আটক করেছে।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানি মালামাল পাচার হতে পারে- এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং শাহপরীরদ্বীপ বিওপির দুইটি টহলদল বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন শামসুল আলমকে (৩৫) আটক করে। পরে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরে একটি বালতি হতে বিক্রয় নিষিদ্ধ ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষা করে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং শনাক্ত সম্পন্ন করা হয়।

উক্ত অ্যাম্বারগ্রিসে সিনথেটিক পদার্থের মিশ্রণের দ্বারা প্রমাণিত হয় যে, অ্যাম্বারগ্রিস চোরাচালানের উদ্দেশ্যে বিদেশ থেকে পাচার করে চোরাকারবারি যেকোনোভাবে গ্রহণ করে এবং বাংলাদেশে নিয়ে আসে। এছাড়াও আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে অ্যাম্বারগ্রিসের চালান তৃতীয় পক্ষের নিকট বিক্রির চেষ্টা করে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page