August 20, 2026, 11:21 am
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনেরং ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজার পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেকের রেজিষ্ট্রেশন বিহীন ১০ গাড়িকে তিন লাখ টাকা জরিমানা

বশির আল মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে নিবন্ধনবিহীনভাবে চলাচল করছে সাইফ পাওয়ারটেকের বিভিন্ন ধরনের অসংখ্য গাড়ি। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ অভিযানে গুরুত্বপূর্ণ এ স্থানে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচলের বিষয়টি ধরা পড়ে।

প্রথম দিনের অভিযানে সাইফ পাওয়ারটেকের বিভিন্ন টার্মিনালে ৬০টি বিভিন্ন ধরনের অবৈধ যানবাহনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১০টি রেজিস্ট্রেশনবিহীন ট্রেইলর গাড়িকে ৩০ হাজার টাকা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল করছে- এমন অভিযোগে আজ বিআরটিএ কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম বন্দরের ভেতরে সাইফ পাওয়ারটেক পরিচালিত বিভিন্ন টার্মিনালে অন্তত ৬০টি নানা ধরনের অবৈধ যানবাহনের তথ্য পাওয়া যায়। এ ছাড়া রেজিস্ট্রেশন না থাকায় ১০টি ট্রেইলর গাড়িকে ৩০ হাজার টাকা করে সর্বমোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সব গাড়িগুলোকে সতর্ক করা হয়েছে। যাতে এসব গাড়ি দ্রুত রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়।

অভিযানে আরও ছিলেন- বিআরটিএ’র চট্টমেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আনোয়ার হোসেন, চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page