October 2, 2026, 2:56 pm
শিরোনামঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

সেন্টমার্টিন দ্বীপের কাছে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে মিয়ানমারর গুলিতে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সেন্টমার্টিন দ্বীপের কাছে বাংলাদেশের মাছ ধরার ট্রলারে মিয়ানমার থেকে আসা গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জেলে। এ সময় ৬০ জন মাঝি-মাল্লাসহ চারটি ট্রলার অপহরণ করে মিয়ানমারের নিয়ে যাওয়ার পর কয়েকজনকে ছেড়ে দেয় দেশটির নৌবাহিনী।
গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে। বৃহম্পতিবার (১০ অক্টোবর) দুপুরে অপহরণ করে নিয়ে যাওয়াদের কয়েকজনকে ছাড়ার কথা জানায় ট্রলার মালিকেরা।

ট্রলার মালিকরা জানিয়েছেন, গতকাল বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের মোহনায় এই ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও ৩ জেলে। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

ট্রলার মালিক সাইফুল জানিয়েছেন, সাগরে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমারের নৌ-বাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলিবর্ষণ করে। এরপর ৫টি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে নিয়ে মিয়ানমারে নিয়ে যায়। যেখানে তার মালিকাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যান। বৃহস্পতিবার ওই ট্রলারটি ছেড়ে দিয়েছে। নিহত এবং আহত জেলেদের নিয়ে ট্রলারটি শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা দিয়েছে।

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী জানিয়েছেন, বিষয়টি নানাভাবে শুনেছেন তিনি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page