October 3, 2026, 4:04 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন-ভাইয়ের স্ত্রীকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মেহেরপুরের গাংনী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন মহিবুল ইসলাম ওহিদ নামে এক ব্যক্তি।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহিবুল ইসলামের ছোট ভাই জাহিদ হোসেনের স্ত্রী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাকিয়া আক্তার (৪৫) এবং তার বোন জোছনা খাতুন (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন জাহিদ হোসেন ও তাদের আরেক বোন শামীমা আক্তার। আহতরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওহিদ সানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছিল। আজ সকালে জোছনা খাতুন ও শামীমা খাতুন তাদের বাবার এক একর ২৭ শতক জমির পুকুরে মাছ ছাড়তে এসেছিলেন। সকালে সবাই মিলে বাড়িতে মীমাংসায় বসেন। এক পর্যায়ে জোছনা, জাহিদ ও তার স্ত্রী জাকিয়া পুকুরে মাছ ছাড়তে যান। এ সময় মহিবুল ইসলাম ওহিদ ধারালো রামদা দিয়ে তাদের কোপাতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন জোছনা খাতুন ও জাকিয়া আক্তার।

খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানার ওসি তাজুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page