October 3, 2026, 4:03 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু

 
বশির আল-মামুন চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ ইমন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বায়েজিদ এলাকার শান্তিনগর কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত ইমন নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনির মজিবুর রহমানের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত সাড়ে ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বার্মা কলোনির সবুজ ও ইলিয়াছ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
পরে দুই গ্রুপের সংঘর্ষ ও মারামারিতে সবুজ গ্রুপের একজনকে আটকে রাখে ইলিয়াছ গ্রুপ। তারপর মারধর করে। পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ফোর্স পাঠিয়ে আহত ইমনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দিলেও শনিবার i
নিহতের ভাই কাউছার আলম (বাপ্পী) জানান, ‘ইমন কোনো দলের রাজনীতি করে না। সে রুবি গেট এলাকায় একটি কারখানায় চাকরি করত।’
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘মরদেহ এখনো মর্গে আছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page