September 27, 2026, 3:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নাটোরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে একজনকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তোরাব আলী খাঁন নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকালে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের ওয়ারিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তোরাব আলী খাঁন উপজেলার গোপালপুর ইউনিয়ানের ওয়ারিশপুর গ্রামের মৃত সোলায়মান আলী খাঁনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত সামাদ আলীর ছেলে রানার সঙ্গে তোরাব আলীর একটি পুকুরের জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। রোববার পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে রানার সঙ্গে তোরাব আলির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোক জড়ো হলে রানার পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তোরাব আলীর ওপর হামলা চালান। এতে কোপালে আঘাত পেয়ে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজাপুর বাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page