October 3, 2026, 4:05 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে গুলি করে ১ জনকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরের পোমাংপাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত মুহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধ্যরাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। লাশটি পোমাংপাড়া রাস্তার ওপর থেকে উদ্বার করা হয়েছে।

আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page