October 3, 2026, 3:27 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে দাফনের ৭৩ দিন পর ছাত্র আন্দোলনে নিহতর মরদেহ উত্তোলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী নজিবুল সরকার বিশালের মরদেহ দাফনের ৭৩ দিন পর কবর থেকে তোলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে আদালতের নির্দেশে পাঁচবিবির রতনপুর উত্তরপাড়া এলাকার কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়।

নিহত বিশালের বাড়ি পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামে। তিনি পাঁচবিবির বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গত ৪ আগস্ট জয়পুরহাট জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ওইদিন রাতেই তার মরদেহ দাফন করা হয়।

বিশালের মরদেহ উত্তোলনের সময় জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জেলা কারাগারের মেডিকেল অফিসার ডা. শাহ আলম শোভন, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমসহ পুলিশ ও নিহত ছাত্রের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত বিশালের বাবা মজিদুল সরকার বলেন, ময়নাতদন্ত ছাড়া আমার ছেলের মরদেহ দাফন করা হয়েছিল। আমি চাই তার হত্যার সঠিক বিচার। এ জন্য লাশ উত্তোলনের অনুমতি দিয়েছি।

বিশালের প্রতিবেশী ওমর ফারুক বলেন, আমরা একসঙ্গে গিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলাম। আন্দোলনের দিন টিয়ার গ্যাসের ধোয়াতে কিছু দেখা যাচ্ছিল না। পরে শুনি বিশাল গুলিতে আহত হয়েছে। সেখান থেকে তাকে জয়পুরহাট হাসপাতাল নেওয়া হয়। চিকিৎসক তাকে বগুড়া রেফার করেন। বগুড়া নেওয়ার পথে বিশালের মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়ায় তার মরদেহ দাফন হয়েছিল। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। কোনো সন্ত্রাসী বা পুলিশ-প্রশাসন এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে তার বিচার করা হোক।

জয়পুরহাট জেলা কারাগারের মেডিকেল অফিসার ডা. শাহ আলম শোভন বলেন, আদালতের নির্দেশে নজিবুল সরকার বিশালের মরদেহ উত্তোলন করা হয়েছে। তার মরদেহ দাফনের প্রায় আড়াই মাস হয়ে গেছে। এখন হাড়, কিছু মাংস, চামড়া ও চুল পাওয়া গেছে। এগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হবে। পরবর্তী কার্যক্রম আদালত নেবেন।

একই কথা জানিয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page