October 3, 2026, 3:25 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর হামলায় যুবক আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধায় তালাক হওয়ার পর দ্বিতীয় বিয়ে করতে গিয়ে প্রথম স্ত্রী ও তার স্বজনদের হামলার শিকার হয়েছেন শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক। এ সময় বরসহ তার সঙ্গীদের পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (ফকিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারিতে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাশার মেয়ে পারভীন খাতুনের সঙ্গে রসুলপুর (মধ্যপাড়া) গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের বিয়ে হয়। এতে দেনমোহর করা হয় ৪ লাখ টাকা। প্রায় তিন মাস আগে পারভীনকে তালাক দেন শফিকুল। তবে তালাক দেওয়া হলেও দেনমোহরের টাকা পরিশোধ করেনি বলে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া (উত্তরপাড়া) গ্রামে দ্বিতীয় বিয়ে ঠিক হয় শফিকুলের। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে শফিকুল তার লোকজন নিয়ে দ্বিতীয় বিয়ে করতে মাইক্রোবাসে রওনা হয়। পথিমধ্যে ফকিরপাড়া নামক স্থানে পৌঁছালে সাবেক স্ত্রী পারভীন ও তার লোকজন লাঠি নিয়ে হামলা করে।

এ সময় শফিকুল ও তার লোকজনকে গাড়ি থেকে নামিয়ে মারপিট করা হত। এতে এই বরপক্ষের অন্তত ৩ জন আহত হয়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শফিকুলকে উদ্ধার করে থানা নিয়ে যায়।

এ বিষয়ে পারভীন খাতুন বলেন, শফিকুল আমাকে বিয়ে করে আড়াই বছর সংসার করার পর তালাক দিয়েছে। এই তালাকের প্রায় তিন মাস হলেও আমার দেনমোহরের টাকা বুঝিয়ে দেওয়া হয়নি। এই টাকা না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে পথরোধ করা হয়।

সাদুল্লাপুর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বর শফিকুল ইসলামকে উদ্ধার করে থানা নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page