November 25, 2026, 9:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খুলনায় মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খুলনার পাইকগাছায় মসজিদে দান করা ছাগল বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।

শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফজর আলী গাজী (৫৫)। তার বাড়ি শ্যামনগর পশ্চিমপাড়া গ্রামে। আহত ব্যক্তিরা হলেন ফজর আলীর জামাতা শাহীন (৪০), স্থানীয় মোস্তফা গাজী (৪৫) ও তার ছেলে বুলবুল গাজী (২২)।

আহতরা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে স্থানীয় এক ব্যক্তি ছাগল দান করে। জুমার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে ছাগলটি বিক্রির পদক্ষেপ নেন।

ছাগলটি কিনতে নগদ টাকা লাগবে মসজিদ কমিটি এমন ঘোষণা দিলে তা নিয়ে উপস্থিত ক্রেতাদের কেউ কেউ নগদ টাকার পক্ষে, আবার কেউ কেউ নগদ টাকার বিপক্ষে যুক্তি দেখান। এটা নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় গুরুতর আহত হন ফজর আলী গাজীসহ চারজন। পরে তাদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফজর আলীকে মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি দাস বলেন, মারপিটের ঘটনায় ফজর আলী গুরুতর জখম ও আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page