April 23, 2026, 10:07 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহু বলেছেন তাকে হত্যার চেষ্টা ‘একটি তিক্ত ভুল’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ইরানের এজেন্টরা যারা আমাকে এবং আমার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছে তারা আজ একটি তিক্ত ভুল করেছে।’

তিনি লেবানন থেকে ইসরাইলের উত্তরের শহর সিজারিয়ায় তার ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার কথা উল্লেখ করেন।

ড্রোনটি শহরের অন্য একটি বাড়িতে আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর প্রধানমন্ত্রীর কার্যালয় উল্লেখ করেছে যে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী তাদের ব্যক্তিগত বাড়িতে ছিলেন না।

নেতানিয়াহু বিবৃতিতে যোগ করেন, ‘এটি আমাকে এবং ইসরাইলকে আগামী প্রজন্মের জন্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত করবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ইরানি এবং তাদের অশুভ অক্ষের অংশীদারদের বলছি, যে কেউ ইসরাইলের নাগরিকদের ক্ষতি করবে তাকে চড়া মূল্য দিতে হবে। আমরা সন্ত্রাসীদের নিধন করব, গাজা থেকে আমাদের অপহৃতদের ফিরিয়ে আনব এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরিয়ে দেব।

নেতানিয়াহু উপসংহারে বলেন, ‘আমরা যুদ্ধের যে সমস্ত লক্ষ্য নির্ধারণ করেছি তা আমরা অর্জন করব এবং উত্তর  প্রজন্মের জন্য আমাদের অঞ্চলে নিরাপত্তা বাস্তবতা পাল্টে দেব।’

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page