August 18, 2026, 6:29 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

ক্ষমতায় এলে চীন উসকানি দেওয়ার সাহস পাবে না : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যদি হোয়াইট হাউজে ফিরে আসি তাহলে চীন আমাকে উসকানি দেওয়ার সাহস পাবে না। এর কারণে হিসেবে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানে রিপাবলিকান (ট্রাম্প) ‘খ্যাপাটে’ ব্যক্তি। খবর বিবিসির।

ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, পরবর্তী মাসে আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে এবং চীন তাইওয়ানকে অবরুদ্ধ করার চেষ্টা করলে আমি বেইজিংয়ের ওপর শুল্ক আরোপ করব।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি বলব, আপনি (চীন) যদি তাইওয়ানে যান (হামলা চালায়), তাহলে আমি আপনাদের ক্ষেত্রে (পণ্য, সেবা) ১৫০ থেকে ২০০ শতাংশ করারোপ করব।

ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদে ট্রাম্প আরও বলেন, তাইওয়ানকে অবরুদ্ধ হওয়া থেকে রক্ষা করতে আমি সামরিক বাহিনী ব্যবহার করব না কারণ শি আমায় সম্মান করেন এবং তিনি জানেন আমি খ্যাপাটে।

শির সঙ্গে শক্তিশালী সম্পর্ক ছিল উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি আসলেই ভাল, আমি বন্ধু বলতে চাই না এবং আমি বোকামি করতে চাই না।

এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলে জানিয়েছেন ট্রাম্প।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page