August 18, 2026, 6:29 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

ইরানে হামলার ইসরায়েল-মার্কিন গোপন নথি ফাঁস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানে কীভাবে হামলা চালাতে পারে ইসরায়েল তা নিয়ে পরিকল্পনা সাজিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীন একটি সংস্থা। তবে অতি গোপনীয় এই নথি ফাঁস হয়ে গেছে।

জানা গেছে, ইরানে প্রতিশোধ নিতে হামলার জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল-এমন দুটি মার্কিন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। এনিয়ে এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনজনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন।

সিএনএন বলছে, বিষয়টি সম্পর্কে জ্ঞাত এমন একজন ব্যক্তি নথি ফাঁসের প্রসঙ্গ নিশ্চিত করেছেন। মার্কিন এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, নথি ফাঁস হওয়ার এই ঘটনা গভীর উদ্বেগের।

প্রতিবেদনে বলা হয়েছে, নথিগুলোতে ১৫ এবং ১৬ অক্টোবর তারিখ ছিল। বার্তা-আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে মিডল ইস্ট স্পেকটেটর নামে এক অ্যাকাউন্টে এসব নথি পোস্ট করার পর গত শুক্রবার থেকে অনলাইনে ছড়িয়ে পরে।

নথিগুলো টপ সিক্রেট হিসেবে নিবন্ধিত ছিল এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং তার ‘ফাইভ আইস’ মিত্রদের এসব নথি দেখার অনুমতি ছিল। ফাইভ আইস জোট হচ্ছে- অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

একটি নথিতে বলা হয়েছে, মার্কিন ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির মাধ্যমে এটি প্রণীত হয়েছে এবং ইসরায়েলি বিমান বাহিনী হামলার প্রস্তুতি অব্যাহত রেখেছে।

অতিগোপনীয় গোয়েন্দা নথি ফাঁসের পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পাশাপাশি পেন্টাগন ও  গোয়েন্দা সংস্থাগুলো তদন্তকাজ শুরু করতে পারে।

উল্লেখ্য, গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টির অধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইসরায়েল।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page