August 4, 2026, 1:27 pm
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের ওপর থেকে শিলা খাতুন (২৩) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করছে পুলিশ। স্থানীয়দের ধারণা কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে।

সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলস্টেশনের অদূরে রেললাইনের উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। তিনি একই এলাকার রাসেল আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রেললাইনের উপর এক নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যার পর লাশ রেললাইনে ফেলে রাখা হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page