October 3, 2026, 2:38 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে দুর্বৃত্তদের হাতে স্কুল শিক্ষিকা খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রাণী বালা (৫৭)কে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২১ অক্টোবর) সকালে সবিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

সিঁধ কেটে ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে সবিতা বালাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

সবিতা দৌলতপুর গ্রামের পরিতোষ মণ্ডলের স্ত্রী।

নিহত সবিতার পরিবারের সদস্যরা জানান, সবিতা রাতের খাবার ও কাজ শেষ করে ঘুমিয়ে পড়েন। তার স্বামী মন্দিরে পূজা করে আরেক ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের একপর্যায়ে পরিতোষ টয়লেটে যাওয়ার জন্য বের হলে স্ত্রী যে ঘরে ঘুমিয়ে ছিলেন, সেই ঘরের দরজা ছিটকিনি লাগানো অবস্থায় দেখতে পান।

বিষয়টি স্বামী পরিতোষের সন্দেহ হয়। একপর্যায়ে সবিতা বালার ঘরে গিয়ে তার গলায় গামছা পেঁচানো মরদেহ দেখতে পান পরিতোষ কুমার।

পরিবারের ধারণা, চোরেরা রাতের যে কোন সময় সিঁধ কেটে ঘরে ঢোকে। এরপর সবিতার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে ল্যাপটপ, স্বর্ণালংকার এবং টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

তবে কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে তা জানা যায়নি।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page