October 19, 2026, 12:18 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের উপকণ্ঠে একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর গোয়েন্দা ইউনিট-৮২০০’র গ্লিলট ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালানো হয়। গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এ হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার জবাবে হিজবুল্লাহ গত কয়েকদিন ধরে ‘খায়বার’ সিরিজের যে পাল্টা হামলা শুরু করেছে তার অংশ হিসেবে সোমবারের অভিযান চালানো হয়।

একইসঙ্গে সোমবার হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলের অবৈধ ইহুদি বসতি কারমিয়েল ও মালোট-তারশিহা এবং ইসরাইলের হাশাহার এলাকায় ইহুদিবাদী বাহিনীর একটি ক্যাম্পে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। এসব হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ যথারীতি গোপন রেখেছে তেল আবিব।

এদিকে সোমবার ইসরাইলের হাইফা বন্দরে কর্মরত শত শত শ্রমিক আরবি ভাষায় একটি টেক্সট মেসেজ পেয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই মেসেজে বলা হয়েছে, তারা এমন একটি শহরে কাজ করছে যেখানে প্রতিরোধ অক্ষের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। গত কয়েকদিনে হাইফার বেশ কিছু লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন আঘাত হেনেছে।

অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর স্থল অভিযান রুখে দিচ্ছেন হিজবুল্লাহ যোদ্ধারা। এ কাজে তারা রকেট, ড্রোন ও কামানের গোলা ব্যবহার করছেন। এর আগে সোমবার সকালে লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page