October 19, 2026, 12:15 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের বিশাল ও সুপ্ত স্বীকারোক্তি দিল ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যে তৎপর ইসরাইলবিরোধী প্রতিরোধ ফ্রন্টের প্রতিরক্ষা সক্ষমতার কথা স্বীকার করেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলো। এসব গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী বর্তমানে গাজা ও লেবাননে বেদনাদায়ক মূল্য পরিশোধ করছে।

হিব্রু দৈনিক হারেতজ-এর রাজনৈতিক ভাষ্যকার জ্যাক খোরি এ সম্পর্কে বলেন: প্রতিরোধ যোদ্ধারা নিজেদের সক্ষমতা বাড়ানোর কৌশল জানেন। শীর্ষ পর্যায়ের নেতা ও কমান্ডারদের হারালে কীভাবে নতুন নেতা ও কমান্ডারদেরকে তাদের স্থলাভিষিক্ত করতে হয় তা তাদের ভালো করে জানা আছে। পার্সটুডের এই সংবাদ প্যাকেজে আমরা এ সম্পর্কে কয়েকজন ইসরাইলি নেতার বক্তব্য তুলে ধরব:

প্রতিরোধ ফ্রন্টের উচ্চ সামরিক সক্ষমতা : ইহুদিবাদী থিংক ট্যাংক ‘উলামা’র পরিচালক তাল বারি বলেন: ইসরাইলি সেনারা হিজবুল্লাহর আস্তানাগুলোতে ব্যাপকভাবে বোমাবর্ষণ করা সত্ত্বেও আমাদের মূল্যায়ন হচ্ছে, লেবাননের প্রতিরোধ ফ্রন্টের এখনও উচ্চ মাত্রার সামরিক সক্ষমতা রয়েছে এবং তারা ইসরাইলে বড় রকমের আঘাত হানছে। এই থিংক ট্যাংক এক রিপোর্টে বলেছে: গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত লেবাননের হিজবুল্লাহ ইসরাইল অভিমুখে প্রায় এক হাজার ২০০ ড্রোন নিক্ষেপ করেছে।

ইসরাইলের বন্দরসমূহ ও গ্যাস প্ল্যাটফর্মগুলো প্রতিরোধ ফ্রন্টের সহজ লক্ষ্যবস্তু : ইসরাইলি গণমাধ্যম ‘ওয়াল্লা’র বিশ্লেষক আমির বুহাবুত এ সম্পর্কে বলেন: ইসরাইলের জাহাজগুলো, গ্যাস প্ল্যাটফর্মগুলো এবং বন্দরগুলোতে হামলা চালানোর সক্ষমতা লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর রয়েছে।

হিজবুল্লাহ এখন পর্যন্ত তার সমরাস্ত্র ভাণ্ডারের সামান্যই ব্যবহার করেছে : ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শাবাকের সাবেক কর্মকর্তা লিভার আকরামান এক বক্তৃতায় ইসরাইলি বাহিনীকে হিজবুল্লাহর উচ্চমাত্রার সামরিক শক্তি সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন: এই আন্দোলন এখন পর্যন্ত তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহার করেছে মাত্র। হিজবুল্লাহর কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল ভাণ্ডার রয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেন: হিজবুল্লাহ এখন পর্যন্ত তার সামরিক শক্তির মাত্র আট ভাগের এক ভাগ ব্যবহার করেছে; এটির অবকাঠামো এখনও অটুট রয়েছে এবং এটির কাছে রয়েছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার।

ইসরাইলি বাহিনী বেদনাদায়ক মূল্য পরিশোধ করছে : ইহুদিবাদী ইসরাইলের কান টিভি চ্যানেলের সামরিক ভাষ্যকার রাভি শ্যারন লেবানন ও গাজায় দখলদার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে বলেছেন: ইসরাইলি বাহিনী বর্তমানে গাজা ও লেবাননে বেদনাদায়ক মূল্য পরিশোধ করছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page