October 3, 2026, 1:38 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে ডাকাতি মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জয়পুরহাট জেলার সদর উপজেলার ভাদসা গ্রামে বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাতির মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আরেকটি ধারায় তাদের সবাইকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১২ টায় অতিরিক্ত দায়রা জজ প্রথম  আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দ-প্রাপ্তরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাসরা খাঁপাড়ার সূর্য ফকিরের ছেলে ফজলু, আমের আলীর ছেলে তাজেল, সদরের পূরানাপৈল এলাকার ইব্রাহিম মন্ডলের ছেলে মুকুল হোসেন পাংকু, কোচনাপুরের আব্দুল গফুরের ছেলে আনোয়ার হোসেন ও হামছায়াপুর পালির দোলোয়ার হোসেনের ছেলে মিঠুন হোসেন।

জয়পুরহাট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর খাজা সামছুল ইসলাম বুলবুল মামলার বিবরণ দিয়ে বলেন , ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামের গোলাম মাহমুদ মন্ডল রাতের খাবার খেয়ে পরিবারসহ ঘুমিয়ে পড়েন। সে রাতে একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে পরিবারের লোকজনকে ডাকাতরা মারপিট করে হাত-পা বেধে রেখে স্বর্ণালংকার, টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এরপর পুলিশ ও স্থানীয়রা পরিবারের লোকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন । এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি সদর থানায় মামলা দায়ের করেন বাড়ির মালিক গোলাম মাহমুদ মন্ডল। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার আদালত ৫ জনের যাবজ্জীবন কারাদ-সহ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদ- দেওয়া হয়। পাশাপাশি একই মামলায় আরেকটি ধারায় তাদের সবাইকে ৭ বছরের কারাদ- দেওয়া হয়েছে। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি খাজা সামছুল ইসলাম বুলবুল এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডঃ ফরিদ উদ্দিন ও এ্যাডঃ বজলুর রহমান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page