September 29, 2026, 5:31 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ জেলায় আজ থেকে শুরু হলো কিশোরীদের এইচপিভি টিকাদান কর্মসূচী : প্রেসব্রিফিংয়ে সিভিল সার্জন

এম এ কবীর, ঝিনাইদহ : জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের এ বছরও এক ডোজ হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেয়া হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে ঝিনাইদহের ৬টি উপজেলায় ৮৩ হাজার ৫ শত ৩৭ জন কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেয়ার লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) পরিচালিত এ কার্যক্রম চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। গতকাল দুপুরে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দীন আহমেদ এ সব তথ্য জানান। তিনি বলেন জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধকল্পে ঝিনাইদহের ৬ উপজেলায় ২৪ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ১ ডোজের এইচপিভি টিকা দেয়া হবে। ক্যাম্পেইনের আওতায় প্রথম দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি বা সমশ্রেণির ছাত্রীদের এবং পরবর্তি দুই সপ্তাহে স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা প্রদান করা হবে। প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ সাফি সাহা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা আব্দুর রহমান ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক মাজেদ রেজা এবং সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page