August 4, 2026, 11:00 am
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে বি‌য়ের প্রলোভন দে‌খি‌য়ে গৃহবধূকে হত‌্যার দা‌য়ে একজনের মৃত‌্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজবাড়ীতে বি‌য়ের প্রলোভন দে‌খি‌য়ে ফা‌হিমা বেগম না‌মে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার দা‌য়ে আব্দুর রহিম মণ্ডল (৫৬) না‌মে এক ব‌্যক্তির মৃত‌্যুদণ্ড এবং ৫০ হাজার জ‌রিমানা ক‌রে‌ছেন আদালত।

বৃহস্প‌তিবার দুপু‌রে রাজবাড়ী সি‌নিয়র দায়রা জজ মোসাম্মাৎ জা‌কিয়া পারভীন এ রায় প্রদান ক‌রেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর র‌হিম রাজবাড়ীর কালুখালী উপজেলার জাগিরকয়া গ্রামের মৃত তাছের আলী মণ্ডলের ছেলে।

জানা গে‌ছে, বিয়ের প্রলোভন দেখিয়ে মোঃ আব্দুর রহিম মণ্ডল ২০২৩ সা‌লের ৩০ সেপ্টেম্বর রাতে ভাঙ্গা থেকে কালুখালীতে এনে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফা‌হিমা বেগম‌কে। হত্যার পর মৃতদেহটি গুম করার জন্য আলামত বি‌ভিন্নস্থা‌নে ফেলে রাখে।

প‌রে ৫ অক্টোবর কালুখালী উপজেলার কাওয়াখোলা গ্রামের বাবু শিকদারের ধান ক্ষেত থে‌কে ওই নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার ক‌রে পুলিশ।

এরপর এ ঘটনায় জড়িত আসামি মোঃ আব্দুল রহিম মণ্ডলকে কালুখালীর বড়ইচারা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পি‌পি আহ‌ম্মেদ আলী মৃধা রা‌য়ের সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page