October 2, 2026, 12:33 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

নবাবগঞ্জে ডিবি পরিচয়ে  ৪৭ লাখ টাকা ও স্বর্ণ লুট ; ১ জনকে ধরে গণপিটুনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জ নবকলি পরিবহনের গতিরোধ করে এক যাত্রীর কাছ থেকে ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার বিকালে দিনদুপুরে এ দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী যাত্রী ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদের বাসিন্দা ও রামপ্রসাদ বান্দুরা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি ‘রামপ্রসাদ অলংকার বিতান’র মালিক।

ব্যবসায়ী রামপ্রসাদ জানান, বুধবার ঢাকার তাঁতী বাজারে স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ নিয়ে নবকলি পরিবহনে বান্দুরা আসছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে গাড়িটি ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় আসা মাত্র তিনটি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে।

তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে রামপ্রসাদকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় রামপ্রসাদের ডাক চিৎকারে ৫ জন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে স্থানীয়রা।

পরে তাকে গণপিটুনি দিয়ে বান্দুরা বাজারে আনা হয়। সন্ধ্যায় তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে এখনও আটককৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ব্যবসায়ী রামপ্রসাদের দাবি, দুর্বৃত্তরা তার ব্যাগে থাকা নগদ ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আজগর বলেন, জনতা একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। চিকিৎসার জন্য তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল অন্য এলাকায় হওয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এবিষয়ে আমার জানা নেই। তবে খবর নিয়ে দেখছি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page