October 3, 2026, 12:56 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজবাড়ীর কালুখালী পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের পাশের এক ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাজবাড়ি ইউনিয়নের মোহনপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালুখালীর মোহনপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ মণ্ডল আজ (শুক্রবার) সকালে নিজের ধানক্ষেতে কাজ করতে গিয়ে অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে স্থানীয় গ্রাম পুলিশকে বিষয়টি জানান তিনি। তারা কালুখালী থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহের পরিচয় শনাক্ত ও ক্রাইমসিন প্রস্তুতের জন্য পিবিআই ও সিআইডি এর ফরেনসিক ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, মরদেহের শরীরে থাকা পোশাক দেখে ধারণা করা হচ্ছে এটি মধ্যবয়সী কোনো নারী হতে পারে। আমাদের ধারণা ৭-৮ দিন আগে তাকে হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রাখা হয়। ক্ষেতে পানি থাকায় মরদেহটি পচে গেছে।

তিনি আরও বলেন, আলামত সংগ্রহের জন্য মরদেহটি উদ্ধার করা হয়নি। ফরেনসিক টিমকে জানানো হয়েছে তারা এলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page