August 18, 2026, 8:04 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

১৪০ যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিশোধ নিতে ইরানে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আই২৪ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে দফায় দফায় বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম নিউজ এজেন্সি বলছে, তেহরানের কেন্দ্রে বিমান প্রতিরক্ষার সাইরেন শোনা গেছে।

ইসরায়েলি নিউজ চ্যানেল ১২ জানিয়েছে, ইরানে এবার দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে ইসরায়েল। তবে এনিয়ে নিউজ চ্যানেলটি বিস্তারিত কিছু জানায়নি। ইরানে হামলার তথ্য নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণ ও ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।

এদিকে ইসরায়েল সরকারের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে ইসরায়েল যে হামলা চালাচ্ছে তা পর্যবেক্ষণ করছেন।

তবে এসব হামলা নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া হামলায় ইরানে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে- সেই সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ১ অক্টোবর ইসরায়েলে অন্তত ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেইদিনেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দেন, ইরানকে এর কড়া মূল্য দিতে হবে। এরপরেই ইরানে হামলার খবর এলো।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানে এই হামলার সঙ্গে জড়িত নেই তবে প্রেসিডেন্ট জো বাইডেন গভীরভাবে এই ঘটনা নজর রাখছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page