August 18, 2026, 8:03 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানালো সৌদি-মালয়েশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রতিশোধ নিতে শুক্রবার (২৫ অক্টোবর) ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আই২৪ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে।

ইরানে ইসরায়েলের অতর্কিত হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে এই হামলা দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন। সৌদি উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া ইরানে হামলার নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন যা এই অঞ্চলের নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্ন করে।

বিবৃতিতে দেশটি উভয় দেশের শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। মালয়েশিয়া বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলের চলমান হামলা এই অঞ্চলকে বিস্তর হামলার দ্বারপ্রান্তে নিয়ে আসছে।

এদিকে এরইমধ্যে ইরানে চালানো হামলাকে সফল অভিযান হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সামরিক স্থাপনায় হামলা সম্পন্ন হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, প্রতিশোধের হামলা সম্পন্ন হয়েছে এবং অভিযান সফল হয়েছে। আমাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page