April 23, 2026, 5:25 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নবীরা বলে গেছেন ; মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকান জনপ্রিয় পডকাস্টার জো রোগানকে প্রায় তিন ঘণ্টার এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সাক্ষাতকারে মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্য সম্পর্কে নবীরা যা বলে গেছেন তা তিনি বিশ্বাস করেন। তারা বলেছেন, মধ্যপ্রাচ্য এমন জায়গা হবে, যেখানে শেষ হবে বিশ্ব।

ট্রাম্প বলেন, আপনি জানেন, নবীরা বলে গেছেন ; মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে। আপনি এটা জানেন, তাই না।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক, মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনা, আমেরিকার অতীত, ভবিষ্যৎ এবং বিশ্বের জন্যও ভবিষ্যদ্বাণী করেছেন ট্রাম্প।

গত শুক্রবার রোগান এক্সপেরিয়েন্স পডকাস্ট অনুষ্ঠানে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার রেকর্ড করা হয়। এরপর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ২ ঘণ্টা ৫৯ মিনিটের সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। ইউটিউবে ভিডিওটি প্রকাশের পর রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত ২ কোটি ৫৯ লাখ ৪৮ হাজারের বেশি বার দেখা হয়েছে।

প্রায় তিন ঘণ্টার সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন ও কমালা ইসরায়েল-হামাস যুদ্ধের সময় কোনও কিছু না করার জন্য ইসরায়েলকে উপদেশ দেওয়ায় এই সমালোচনা করেন তিনি।

তবে হামাসের সাথে যুদ্ধের পুরো সময়ে বাইডেনের কথা না শোনার জন্য ইসরায়েলের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের সময় কিছু না করার জন্য ইসরায়েলকে বলেছিলেন বাইডেন।

তিনি আরও বলেন, আমার মনে হয়, যদি তারা (ইসরায়েল) বাইডেনের কথা শুনতো, তাহলে এখনও তাদের মাথার ওপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, বাইডেনের অনেক কিছুতে ভুল আছে। আমার ধারণা আপনিও বলবেন যে, তিনিও (হ্যারিস) ভুল করেছেন। কারণ তিনি সবসময় বলেছেন, তারা একসাথে সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প বলেন, ইসরায়েল তার (বাইডেনের) উপদেশ শোনেনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page