April 13, 2026, 9:13 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামের মাঠ থেকে জাহাঙ্গীর (২৭) নামের একজনের লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।
নিহত জাহাঙ্গীর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগন্জ গ্রামের মৃত মালেক শরিফের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নতুন সুতাইল এলাকার মৃত গঞ্জের আলীর পুত্র আমিরুলের বাড়িতে রাত অনুমান ২টার সময় ২-৩ জনের একটি চোর চক্র চুরির উদ্দেশ্যে যায়। পরবর্তীতে স্থানীয়রা চোর চক্রকে ধাওয়া দিলে দুই জন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দেয় জনতা। গণপিটুনিতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার সকালে হালসা পুলিশ ফাঁড়িতে খবর দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মিরপুর থানা পুলিশ ও পুলিশ বূরো অব ইনভেস্টিগেশন পিবিআই লাশের পরিচয় শনাক্ত করে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রবিবার সকালে গিয়ে আমরা লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতরাত্রে সুতাইল চুরির উদ্দেশ্যে এসে জনতার গণপিটুনিতে ব্যক্তিটি নিহত হয়েছে। পুলিশ তার পরিচয় শনাক্ত করেছে।’

তিনি আরও বলেন, ‘নিহত জাহাঙ্গীরের পিসিপিআর যাচাই করে জানা যায়, তার নামে বিভিন্ন থানায় ছয়টি চুরির মামলা রয়েছে। ঘটনাটি নিয়ে মিরপুর থানা পুলিশ কাজ করছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page