October 3, 2026, 12:32 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

রংপুরে ৩৫০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে হত্যার অভিযোগে ১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে ৩৫০ টাকা নিয়ে দুই মাদকসেবীর দ্বন্দ্বে অপর এক মাদকসেবী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিববাজার হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাদকসেবীর নাম হারুন অর রশিদ (৩৭)। তিনি শিববাজার হাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিববাজার এলাকায় দুই মাদকসেবী প্রায় সময়ই একসঙ্গে গাঁজা সেবন করতেন। ঘটনার দিন শনিবার রাতে শিববাজার হাজীপাড়া গ্রামের নেসার আলীর ছেলে মোস্তফার (৩৬) সঙ্গে হারুন অর রশিদের বাকবিতণ্ডা হয়। ৩৫০ টাকা দেনা পাওনার জের ধরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মাদকসেবী মোস্তফা ক্ষিপ্ত হয়ে হারুনকে ঘুসি মারেন। এতে হারুন পাশের একটি গাছের সঙ্গে আঘাত পান। এ সময় তার বামপাশের বুকে হৃৎপিণ্ডের পাশে ছিদ্র হয়ে রক্তপাত শুরু হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ সময় মাদকসেবী মোস্তফাকে আটকে রাখেন স্থানীয় লেকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেপ্তার করে বৈরাতীহাট তদন্তকেন্দ্রের পুলিশ।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থল থেকে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page