October 3, 2026, 12:07 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে বসত বাড়িতে ঢুকে ধারালো দা দিয়ে কুপিয়ে স্মৃতি রাণী পাল নামের এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করেছে পুলিশ।

সোমবার রাতে শ্রীপুরের বরমী বাজারের কামারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দা ও এক জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বামী কাব্য সরকার শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের কেশব চন্দ্র সরকারের ছেলে। বাবার সাথে পারিবারিক বিরোধের কারণে স্ত্রী স্মৃতি রানী পাল ও সন্তানসহ বরমী বাজারের কামারপট্টির নানার বাড়িতে বসবাস করতেন।

গেল রাতে বাড়িতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনতে পেরে বাড়ির ভেতরে গিয়ে স্মৃতিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির বারান্দায় পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে সেখানে থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত স্মৃতি রানী পালের স্বামীকে জিজ্ঞাসাবাদে জন্য পুলিশ আটক করেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page