April 11, 2026, 1:46 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে মা-মেয়েকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হবিগঞ্জের বাহুবলে মা-মেয়েকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), একই উপজেলার দ্বিগাম্বর বাজার এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫) ও টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের দোতলা ভবনের একটি কক্ষে আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে বাসার বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয় জেলাজুড়ে। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে এই রায় দেন।

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। আমরা চাই প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত রায় কার্যকর করা হোক।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page