February 1, 2026, 7:58 am
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

পাবনায় পদ্মায় নিখোঁজ এএসআইর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মা নদীতে নিখোঁজ হবার দুইদিন পর কুষ্টিয়া পুলিশের এএসআই মুকুল হোসেনের লাশ উদ্ধার করেছে পাবনার নাজিরগঞ্জ ঘাট পুলিশ ফাঁড়ি।

বুধবার (৩০অক্টবর) সকাল সাড়ে সাতটার দিকে পাবনার নাজিরগঞ্জ ঘাটের অদূরে পদ্মা নদীর মাঝ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মুকুল হোসেন কুষ্টিয়ার কুমারখালী থানার এএসআই।

এর আগে মঙ্গলবার বিকাল ৩টার দিকে কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় নদী থেকে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নাজিরগঞ্জ পুলিশফাঁড়ির ইনচার্য মোঃ বেলাল হোসেন জানান, পদ্মা নদীতে ডিঙ্গি নৌকার মাঝি আমাকে ফোন করে লাশের খবর দেয়। তারা লাশটি রশি দিয়ে ড্রেজারের সাথে বেধে রেখেছিল। পরে আমরা গিয়ে উদ্ধার করি।

উল্লেখ্য, গত সোমবার ভোররাত ৪টার দিকে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার ছয়জন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। পুলিশের নৌকা জেলেদের দিকে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।

এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিজামুল হক। এই ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page