August 4, 2026, 10:57 am
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইল সদরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (৩০ অক্টোবর) সকালে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন, বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল ও নুরনবী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তিনজন তুলারামপুর গ্রামের হান্নান মোল্লার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে ওই বাড়ির লোকজন চোরের বিষয়টি বুঝতে পারে। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের আসতে দেখে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী।

তুলারামপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তাদের গ্রামসহ এই এলাকা থেকে একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page