August 13, 2026, 12:28 pm
শিরোনামঃ
বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ট্রাফিকের দায়িত্বে ৪ ঘণ্টা করে থাকবে শিক্ষার্থীরা : যুব ও ক্রীড়া উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন তিনি একথা জানান।

উপদেষ্টা বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ ছাত্রকে নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেয়া হবে। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করবে।

আসিফ মাহমুদ বলেন, সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে, পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেয়া হয় বলেও জানান উপদেষ্টা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সারাদেশে প্রায় ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে। সবমিলিয়ে দেশে বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থানের উদ্যোগ নেবে সরকার। সেই সঙ্গে ৯ লাখ যুবককে ট্রেনিং দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page