March 3, 2026, 8:41 am
শিরোনামঃ
কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা মধ্যপ্রাচ্যে সীমিত ফ্লাইট চালু করবে ভারতীয় বিমান সংস্থা এই যুদ্ধ অন্তহীন রূপ নেবে না: নেতানিয়াহু  রিয়াদে দূতাবাসে ড্রোন হামলার জবাব শিগগিরই দেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প ঢাকায় নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতকে ডেপুটি স্পিকার অফার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক রাজশাহীতে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত
এইমাত্রপাওয়াঃ

ছয় মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

যেসব সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে- কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ- এর পরিবর্তে মানিকগঞ্জ মেডিকেল কলেজ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী- এর পরিবর্তে নোয়াখালী মেডিকেল কলেজ; শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর- এর পরিবর্তে জামালপুর মেডিকেল কলেজ; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল- এর পরিবর্তে টাঙ্গাইল মেডিকেল কলেজ; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর- এর পরিবর্তে ফরিদপুর মেডিকেল কলেজ এবং এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর- এর পরিবর্তে দিনাজপুর মেডিকেল কলেজ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page