May 16, 2026, 2:51 pm
শিরোনামঃ
আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী দেশের স্বার্থ বিনষ্ট করে কাউকে চুক্তি করতে দেব না : স্থানীয় সরকার মন্ত্রী লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবো : পানিসম্পদ মন্ত্রী হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু চট্টগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা বগুড়ায় ধানক্ষেত থেকে রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার  বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর উপহার দিলো পাকিস্তান বিমানে ওঠার আগে চীনের দেওয়া সবকিছু ডাস্টবিনে ফেলল মার্কিন প্রতিনিধিরা আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছে : ট্রাম্প বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলো ভারত
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জাতীয় যুব দিবস পালিত 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” ও কর্মই জীবন  এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণের সনদপত্র, ভাতা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার ১ নভেম্বর সকাল ১০ টার সময় পারনান্দুয়ালী এলাকায় অবস্থিত মাগুরা যুব ভবন হল রুমে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, মাগুরা জেলা এর সহযোগিতায় জাতীয় যুব দিবস পালিত হয়।

জাতীয় যুব দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক (অতিঃ দাঃ) মোঃ ইলিয়াসুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন, মাগুরা যুব প্রশিক্ষণ কেন্দ্র ডেপুটি কো-অর্ডিনেটর এইচ, এম, নুরুজ্জামান এবং উপস্থাপনায় ছিলেন, মাগুরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, মাগুরা মোঃ আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর  উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, এসডিএফ এর জেলা কর্মকর্তা যুব ও কর্মসংস্থান মোঃ শরফুদ্দীন সাগর, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, জেলা কর্মকর্তা মনিটরিং অনুপ কুমার মন্ডল সহ কর্মচারী ও সদস্য  বৃন্দগণ, রুপশ্রী বিউটি পার্লার উদ্যোক্তা ও যুব উন্নয়ন অধিদপ্তর ট্রেইনার জাতীয় শ্রেষ্ঠ জয়িতা জান্নাত আরা মুন্নী, নারী ও শিশু কল্যাণ সংস্থা নির্বাহী পরিচালক জেসমিন রহমান স্মৃতি, সাবেক জেলা ছাত্রদল সভাপতি ও জেলা বিএনপি সদস্য নাজমুল হাসান লিটন, সুমী এগ্রো ফার্ম উদ্যোক্তা সুমাইয়া আক্তার সুমি, যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার ইনপ্যাক্ট ফেস ৩ রওশন আরা রুমী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেভ দ্যা উইমেন এন্ড চিল্ড্রেন নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ হুসাইন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এসডিএফ জেলা কর্মকর্তা যুব ও কর্মসংস্থান মোঃ শরফুদ্দীন সাগর।

মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক (অতিঃ দাঃ) মোঃ ইলিয়াসুর রহমান বলেন, ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর গঠন করা হয় বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় ১৮ বছর হতে ৩৫ বছর বয়স হচ্ছে যুব বয়স। যুব উন্নয়ন মাগুরা জেলায় আত্মকর্মী থেকে উদ্যোক্তা তৈরি করার কাজ করে যাচ্ছে। মাগুরা থেকে মাশরুম বাবুল মহম্মদপুর উপজেলার রুহুল আমিন, চাঁদনী সাফল্য উদ্যোক্তা। এবার আজকে খুলনা বিভাগীয় পর্যায়ে মাগুরা শ্রীপুর উপজেলা থেকে কাজী আলামিন জাতীয় যুব পুরস্কার পাচ্ছে ঢাকায়।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের বলেন, যুব উদ্যোক্তারা সমাজের জন্য কাজ করে ও দেশের জন্য কাজ করে। আগামী ৪ তারিখে মঘীর ঢালের পাশে খালে কচুরিপানা পরিষ্কার করা হবে, মাগুরায় জলাশয়ে কোন কচুরিপানা থাকবে না আর এই কাজে সহযোগিতা করছে যুব উন্নয়ন অধিদপ্তর।

অনুষ্ঠান শেষে ২৫ জন পোশাক তৈরী প্রশিক্ষণ সদস্যদের সনদপত্র ও ১ লাখ ৪৮ হাজার ৪ শত টাকার ভাতা বিতরণ করা হয়। যুব ঋণের চেক বিতরণ করা হয় মাগুরা সদর উপজেলায় ১১ জনকে ১৮  লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও মহম্মদপুর উপজেলায় ৪৪ জনকে ২১ লাখ ৪০ হাজার টাকা,  শ্রীপুর উপজেলায় ৯ জনকে ৬ লাখ ৬০ হাজার টাকা ও শালিখা উপজেলায় ৯ জনকে ৫ লাখ ৭৫ হাজার টাকা। আত্মকর্মসংস্থান কর্মসূচী ও পরিবারভিত্তিক কর্মসূচী যুব ঋণের চেক বিতরণ করা হয় মাগুরা জেলার ৪ উপজেলায় ৭৩ জনকে ৫২ লাখ ২৫ হাজার টাকা।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page