October 19, 2026, 8:57 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-কমলা ছাড়াও প্রার্থী হিসেবে আছেন যারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দেশটির দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।

সাধারণত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই দুটি দলের প্রার্থীকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়। তবে তারা ছাড়া এবারের নির্বাচনে আরও কয়েকজন প্রার্থী রয়েছেন। তবে চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক।

কর্নেল ওয়েস্ট

এবারের যুক্তরাষ্ট্রের নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৭১ বছর বয়সী শিক্ষাবিদ কর্নেল ওয়েস্ট। তিনি ২০২৩ সালের জুন মাসে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন। প্রাথমিকভাবে গ্রিন পার্টি থেকে তিনি মনোয়ন চেয়েছিলেন। পরে শেষ পর্যন্ত তার রানিং মেট মেলিনা আবদুল্লাহর সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

নির্বাচনী প্রচারে ওয়েস্ট গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির সমালোচনা করেছেন। ওই অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি, ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ ও সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠাসহ উল্লেখযোগ্য সংস্কারের প্রতিশ্রুতির মাধ্যমে প্রচার চালিয়েছেন তিনি।

জিল স্টেইন

৭৪ বছর বয়সী জিল স্টেইন যুক্তরাষ্ট্রের গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। তিনি ইসরায়েলের জন্য মার্কিন সমর্থন বাতিল করা, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা ঋণ বাতিল করার পক্ষে প্রচার চালিয়েছেন। গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভের সময় গ্রেফতার হয়ে খবরের শিরোনাম হয়েছিলেন জিল।

চেজ অলিভার

যুক্তরাষ্ট্রের লিবারটেরিয়ান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হলেন চেজ অলিভার। ৩৯ বছর বয়সী এই রাজনীতিক একজন সাবেক রেস্তোরাঁ কর্মী। নির্বাচনী প্রচারে তিনি কমলা ও ট্রাম্পের সমালোচনা করেছেন। নিজের প্রচারে তিনি অভিবাসন প্রক্রিয়া সহজ করা ও যুক্তরাষ্ট্রকে বিদেশি দ্বন্দ্ব থেকে দূরে রাখার বিষয়ে জোর দিয়েছেন।

ক্লাউদিয়া দে লা ক্রুজ

ক্লডিয়া দে লা ক্রুজ পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। নিউইয়র্কের সাউথ ব্রঙ্কসে ডোমিনিকান অভিবাসী মা-বাবার ঘরে জন্ম তার। সমাজতান্ত্রিক সংগঠক, শিক্ষাবিদ ও ধর্মতত্ত্ববিদ ক্লাউদিয়া তার নির্বাচনী প্রচারে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের জন্য ক্ষতিপূরণ, মার্কিন সামরিক বাজেট ৯০ শতাংশ কমানোর কথা বলেন। অর্থনৈতিক গণতন্ত্রের প্রচারের জন্য ১০০টি বৃহত্তম করপোরেশন জব্দ করার পক্ষেও প্রচার চালিয়েছেন ক্লাউদিয়া।

রবার্ট এফ কেনেডি জুনিয়র

রবার্ট এফ কেনেডি জুনিয়র প্রাথমিকভাবে ডেমোক্র্যাটিক দল থেকে মনোনয়নের জন্য লড়াই করেছিলেন। কিন্তু এখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। যদিও তিনি ২০২৪ সালের আগস্টে তার প্রচার স্থগিত করেন ও ট্রাম্পকে সমর্থন দেন। রবার্ট তার প্রচারে সরকারী ব্যয় ও বিদেশি হস্তক্ষেপের মতো বিষয়ের সমাধানে জোর দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page