April 11, 2026, 9:33 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরে আসাদুল ইসলাম আসাদ (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে, এদিন ভোরের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে শহরের খড়কি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায়।

নিহত আসাদ খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে। বর্তমানে শহরতলী ঝুমঝুম এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী নিয়ে ভাড়া থাকতেন তিনি এবং পেশায় একজন সাধারণ শ্রমিক ছিলেন।

নিহত আসাদের বোন জামাই উজ্জ্বল হোসেন জানান, আসাদ ঝুমঝুম এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। শনিবার সকালে তাকে কে বা কারা ছুরিকাঘাত করে খড়কি রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে তাকে এ অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা সকাল সাড়ে ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে বা কারা আসাদকে ছুরিকাঘাত করেছে সেটি অস্পষ্ট। পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত হত্যাকারীকে আটক করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page