September 20, 2026, 4:56 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

এম কবীর, ঝিনাইদহ  : ‘সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

ঝিনাইদহ জেলা সমবায় অফিসের আয়োজনে  ২ নভেম্বর সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমবায়ী এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপরিচালক রথীন্দ্রনাথ রায়।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া এবং সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।

বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং বিশিষ্ট সমবায়ী ও সাংস্কৃতিক সংগঠক আনোয়ারুল ইসলাম বাদশা।

বক্তাগণ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমবায়ের কোন বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে কমংসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা সৃষ্টি করে বেকারত্ম দূর করা সম্ভব।

অনুষ্ঠানে সমবায় দিবসের গুরুত্ব তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমবায় অফিসার জাফর ইকবাল। এর আগে সমবায়ীদের একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির দুইশত সদস্য অংশগ্রহন করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page